1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাপলা চত্বরের ঘটনা ছিল দমনমূলক শাসনের বহিঃপ্রকাশ: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শাপলা চত্বরের ঘটনা ছিল দমনমূলক শাসনের বহিঃপ্রকাশ: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনা ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ব্যর্থতা ও দমনমূলক নীতির বহিঃপ্রকাশ। তিনি এ ঘটনাকে “নৃশংস ও মর্মান্তিক গণহত্যা” হিসেবে উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত রূপ দৃশ্যমান হতে শুরু করে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘৫ মে শাপলা চত্বর গণহত্যা দিবস’ উপলক্ষে সুশীল ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হেফাজতে ইসলাম ছিল আলেম-ওলামাদের একটি অরাজনৈতিক সংগঠন এবং তাদের ১৩ দফা দাবি ছিল শান্তিপূর্ণ ও সাংবিধানিক কর্মসূচির অংশ। কিন্তু সে সময়ের সরকার কঠোর দমন-পীড়নের পথ বেছে নেয়।

অ্যাডভোকেট জুবায়ের দাবি করেন, গত ১৬ বছরে দেশে একের পর এক বড় সহিংস ঘটনার জন্ম হয়েছে। তিনি উদাহরণ হিসেবে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১২ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পরবর্তী সহিংসতা, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশে ফ্যাসিবাদের পতনের পথ তৈরি হয়েছে এবং ৫ আগস্টের পর বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তিনি দাবি করেন, এই আন্দোলনের মূল শক্তি ছিল সাধারণ জনগণ ও শ্রমজীবী মানুষ।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে জনগণের প্রত্যক্ষ মতামত প্রয়োজন। এ বিষয়ে গণভোট আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ ইতোমধ্যে এই সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে।

শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে তিনি জানান, জুলাই আন্দোলনের শহীদ জাবেদ ইব্রাহিমের মা রুকিয়া বেগমকে জামায়াতে ইসলামী সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দিয়েছে।

ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো উচিত, যাতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।

তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—নির্বাচিত সরকারও সময়ের ব্যবধানে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তাই বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান, কামাল হোসেন এমপি ( সহকারী সেক্রেটারি (ঢাকা মহানগর দক্ষিণ) ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী)

এ ছাড়াও আরও বক্তব্য রাখেন অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক, জাগপা জনাব আলতাফ উদ্দিন মোল্লা সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর বিএনপি, অধ্যাপক নূর নবী মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন সুশীল ফোরামের সহ-সভাপতি এস এম শহীদুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন সুশীল ফোরামের সাধারণ সম্পাদক ড. আল হাসান মোবারক, সহ-সভাপতি মো. ফজলুল করিম শামীম,

এসময় সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা শাপলা চত্বরসহ বিভিন্ন সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net