কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এমপির নির্বাচনের আগে ‘আমার স্বপ্ন আমার কুমিল্লা’ বিষয়ে ১১ দফার কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
শনিবার (০২ মে) সকাল ১১টায় নগরীর মনির টাওয়ারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার জনগণ সে আস্থা রেখে তাঁকে বিপুল ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। তাঁদের আস্থার প্রতিদানে আমি নিরলস কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে সংসদে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লার সমস্যাসমূহ চিহ্নিত করে উপস্থাপন করেছি যা আপনারা দেখেছেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এখন কুমিল্লাবাসীর প্রাণের দাবী। বিভাগ দ্রুত বাস্তবায়নের জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি এবং সংসদে এ বিষয়ে উপস্থাপনের জন্য নোটিশ দিয়েছি।
আপনারা দেখেছেন ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ’ ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়েছে। যা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সাথে সমন্বয় করে দ্রুত বিল পাশ করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ।
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে তিনি বলেন, এই রেললাইন চালু হলে কুমিল্লা ঢাকার রেল দুরত্ব কমবে প্রায় ১৫০ কিলোমিটার। একে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) এডিবি এ প্রকল্পে অর্থ প্রদানের আশ্বাস দিয়েছে। এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় শুধু।
পদুয়ারবাজারে মানবসৃষ্ট মরণফাঁদ ব্যারিক্যাড সরানো এবং ওভারপাস সস্প্রসারণ নিয়ে সংসদে উপস্থাপন করেছি, মন্ত্রী মহোদয় সচিবের নেতৃত্বে টিম পাঠিয়ে সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেছেন এবং দ্রুত সময়ে কাজ করে দেয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ নিয়ে আমার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিনে সীমানা সস্প্রসারণের বিষয়ে প্রতিবেদন দাখিল করবে। এ বিষয়ে ট্যাকনিকাল টিম কাজ করছে।
আমার আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চিঠি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের সমন্বয়ে একটি মিটিংও করা হয়েছে। সরকার ইতিমধ্যে ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও আমার আবেদনের প্রেক্ষিতে ময়নামতি উপজেলা বাস্তবায়নের বিষয়ে কমিটি হয়, আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মান, ফায়ার স্টেশন স্থাপনের সিদ্ধান্ত হয়। সে লক্ষ্যে স্থান নির্ধারণের কাজ চলছে।
গোমতী নদীর উত্তরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পৃথক ক্যাম্পাসের বিষয়ে কাজ চলমান।
এছাড়াও, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনা কবলিত গুরুত্বপূর্ণ স্থানসমূহে অন্তত ৭ টি আন্ডারপাস নির্মান, সদর দক্ষিণ উপজেলা স্টেডিয়াম (ফুলতলী মাঠ) পুনরুদ্ধার, কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য প্রাকৃতিক খালে প্রবাহ বন্ধ, বিষাক্ত বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়েও সংসদে উপস্থাপন করেছি,
নগরীর জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের নিকট আবেদনের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে বৈঠক হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জলাবদ্ধতার স্থায়ী সমাধানে বৃহৎ পরিকল্পনা গ্রহন করবেন বলেও আশ্বাস দিয়েছেন।
আপনারা জানেন, গত কয়েকদিনের ভারী বর্ষণে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কয়েকটি খাল পরিস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এতে জলাবদ্ধতা লাগব হবে।
কুমিল্লায় কোটবাড়ি সমবায় কলেজ ও কেটিসিসির সমন্বয়ে “কৃষি বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠার জন্য পূর্বেই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জমা দেয়া হয়েছে। অগ্রগতির বিষয়ে মাননীয় শিক্ষা মন্ত্রীকে অবহিত করলে তিনি ইতিবাচক মতামত দেন।
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক ৫০ শয্যার ট্রমা ইউনিট চালু ও মা ও শিশু হসপিটালে ট্রমা ইউনিট চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মন্ত্রী মহোদয় দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
কুমিল্লা বিমানবন্দর চালুর বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর পূনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে বেসামরিক বিমানমন্ত্রীর সাথেও কথা হয়েছে।