1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ

সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৩ বার

ঢাকা-১৯ আসনের শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনতার জনপ্রিয় নেতা মাওলানা মো. আফজাল হোসাইন। নতুন আঙ্গিক ও নতুন বার্তা নিয়ে মাঠে সক্রিয় হওয়ায় তাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে নতুন করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

 

গেলো জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের সম্ভাব্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে এনসিপিকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। রাজনৈতিক অঙ্গনে তখন নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেলেও সাধারণ মানুষের একটি বড় অংশ প্রত্যাশিত জনপ্রতিনিধি হিসেবে মাওলানা মো. আফজাল হোসাইনের নামই সামনে নিয়ে আসে। তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা ও দীর্ঘদিনের রাজনৈতিক-সামাজিক কর্মকাণ্ডসহ নির্বাচনী মাঠে তাকে জনতার আস্থার প্রতীকে পরিণত করে।

 

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় এসেছে তার নাম। জানা গেছে, জামায়াতে ইসলামী সাভার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাওলানা মো. আফজাল হোসাইনকে দলীয়ভাবে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ঘোষণা এ প্রতিবেদকের হাতে আসেনি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে শুরু হয়েছে আলোচনা, মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতির আভাস।

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষ, তরুণ ভোটার এবং সাধারণ জনগণের সঙ্গে তার নির্বাচনী মাঠে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে মাওলানা মো. আফজাল হোসাইন ইতোমধ্যেই একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। ফলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি হতে পারেন অন্যতম আলোচিত ও শক্তিশালী প্রার্থী।

এখন দেখার বিষয়, মাঠের জনপ্রিয়তা শেষ পর্যন্ত নির্বাচনী ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে এবং ঢাকা-১৯ আসনের রাজনীতিতে নতুন কোন বার্তা নিয়ে আসে এই নির্বাচন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net