1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা   - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা  

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৫ বার

আট বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় স্বস্তি পেলেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। স্পেনের সর্বোচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে নেওয়া প্রায় ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭৬৫ কোটি টাকা) সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, স্পেনের কর কর্তৃপক্ষ দাবি করেছিল যে ২০১১ সালে শাকিরা ওই দেশে ১৮৩ দিন অবস্থান করেছিলেন এবং সে কারণে তিনি করদাতা হিসেবে বিবেচিত হবেন। তবে আদালত রায়ে স্পষ্ট জানায়, এ দাবির পক্ষে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।

 

 

 

আদালতের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন, যা করযোগ্য বাসিন্দা হিসেবে গণ্য হওয়ার নির্ধারিত সময়সীমার চেয়ে ২০ দিন কম। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং আরোপিত জরিমানা অবৈধ ঘোষণা করা হয়।

 

ফেরতযোগ্য অর্থের মধ্যে রয়েছে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং ২৫ মিলিয়ন ইউরো জরিমানা।

 

 

এ রায়ের পর এক বিবৃতিতে শাকিরা বলেন, দীর্ঘ আট বছর ধরে তাকে অন্যায়ভাবে হয়রানির শিকার হতে হয়েছে এবং তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ‘এই সময়ে আমি অনেক মানসিক চাপ ও অনিদ্রার মধ্য দিয়ে গেছি, যা আমার স্বাস্থ্য ও পরিবারকে প্রভাবিত করেছে।’

 

শাকিরা আরও বলেন, তার বিরুদ্ধে আনা কর ফাঁকির অভিযোগ প্রমাণ করতে পারেনি কর্তৃপক্ষ, বরং পুরো প্রক্রিয়াটিই ছিল অন্যায় ও ভিত্তিহীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net