1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৫ বার

কক্সবাজারের উখিয়া ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক মোহাম্মদ সায়েম (২২) এর মরদেহ প্রায় ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (২৮ জুন) সকালে তার মরদেহটি উদ্ধার করে কক্সবাজার কোস্টগার্ড সদস্যরা।

 

এর আগে শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ঢেউয়ের মধ্যে তলিয়ে যান সায়েম। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

 

সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের পুত্র।

 

সায়েমের বন্ধু আরমান বলেন, কয়েকজন বন্ধু মিলে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন তারা। একপর্যায়ে সায়েম প্রবল ঢেউয়ের মধ্যে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net