1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর 'জুজখোলা'মৌজার পরিবর্তে 'ভূজপুর'-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে "বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি" - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি”

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২৫ বার

উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’-মৌজাতে স্থাপনের গণশুনানির সিদ্ধান্ত বাতিলের প্রজ্ঞাপনে তীব্র ক্ষোভ; জনগণের যৌক্তিক দাবির প্রতি বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতির পূর্ণ সমর্থন

 

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত “উত্তর ফটিকছড়ি” নামে নতুন উপজেলা ঘোষণা করায় আমরা সর্বপ্রথম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে  সম্প্রতি গত ২৮ জুন ২০২৬ জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর সর্বসম্মত স্থান ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের আকস্মিক ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি”।

 

 

৪ জুলাই এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মোঃ আহসান উল্লাহ মাস্টার ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান  বলেন, উত্তর ফটিকছড়ির নতুন উপজেলা সদর দপ্তর কোন স্থানে হবে তা নির্ধারণের জন্য এর আগে যথাযথ প্রক্রিয়ায় ও প্রশাসনের উপস্থিতিতে একটি উন্মুক্ত ও নিরপেক্ষ “গণশুনানি” অনুষ্ঠিত হয়েছিল। উক্ত গণশুনানির সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং ভৌগোলিক উপযোগিতা অনুযায়ী দাতমারা ইউনিয়ন ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী প্রাণকেন্দ্র ‘জুজখোলা’ মৌজায় সদর দপ্তর স্থাপন করার বিষয়টি চূড়ান্ত হয়। জুজখোলা মৌজায় স্থানটি উত্তর ফটিকছড়ির আওতাধীন সকল ইউনিয়নের সাধারণ মানুষের যাতায়াত ও প্রশাসনিক সুফলের জন্য সবচেয়ে সহজলভ্য, কেন্দ্রীয় এবং যৌক্তিক স্থান।

 

নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যক্ষ মতামত এবং গণশুনানির সুস্পষ্ট সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ২৮ জুন সম্পূর্ণ একপেশেভাবে সদর দপ্তর ভূজপুরে স্থানান্তরের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা উত্তর ফটিকছড়ির সাধারণ মানুষের আবেগ, অধিকার ও দীর্ঘদিনের প্রত্যাশার পরিপন্থী। এই অন্যায্য সিদ্ধান্তের কারণে উত্তর ফটিকছড়ির জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনগণ নিজেদের অধিকার আদায়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনসহ বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছে।

 

নেতৃদ্বয় স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে—গণশুনানির সিদ্ধান্ত ও জনগণের এই স্বতঃস্ফূর্ত ও যৌক্তিক আন্দোলনের প্রতি আমাদের সংগঠনের পূর্ণ ও অবিচল সমর্থন রয়েছে। একটি বৃহৎ সামাজিক সংগঠন হিসেবে আমরা উত্তর ফটিকছড়ির আপামর জনসাধারণের এই ন্যায্য ও মৌলিক দাবির পক্ষে জোরালো সংহতি প্রকাশ করছি।

 

আমরা সরকারের উচ্চপর্যায় ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিনীত ও জোর দাবি জানাচ্ছি, জনস্বার্থ এবং গণশুনানির পূর্ব সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভূজপুরে সদর দপ্তর স্থাপনের প্রজ্ঞাপনটি অবিলম্বে বাতিল করা হোক। একই সাথে দাতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী  ‘জুজখোলা’-মৌজাতেই উত্তর ফটিকছড়ি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের জন্য নতুন প্রজ্ঞাপন জারি করে এলাকার দীর্ঘদিনের অসন্তোষ প্রশমন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যথায়, এলাকার সর্বস্তরের অধিকারবঞ্চিত জনগণকে সাথে নিয়ে বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে এবং উত্তর ফটিকছড়ির সকল সামাজিক সংগঠনের ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সর্বাত্মক ভাবে সফল করতে অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net