1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ

সোনারগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ০ বার

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে সোনারগাঁয়ে ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন ও ‘বিশ্বনবীর আদর্শই দুনিয়া ও আখিরাতের কল্যাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৭টায় উপজেলার পৌর ভবনাথপুর (থানা রোড) এলাকায় আয়েশা আমজাদ হাসপাতাল সংলগ্ন সোনারগাঁ প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াতে ইসলামীর সকল রুকন এবং বিভিন্ন ইউনিটের সভাপতি ও সেক্রেটারিরা ডেলিগেট হিসেবে অংশ নেন।

 

সোনারগাঁ দক্ষিণ জামায়াতের আমির মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চল টিম সদস্য মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা জামায়াতের তদারককারী মাওলানা আশরাফুল ইসলাম এবং জামায়াত মনোনীত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার সোহেল রানা।

 

সম্মেলনের প্রথম সেশনে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় একটি আদর্শ ইউনিট গঠন, ইউনিটের দায়িত্ব-কর্তব্য এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক হাতে-কলমে তুলে ধরা হয়।

 

পরে নাস্তার বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) পরিবেশন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয়।

 

আলোচনায় পবিত্র কোরআনের সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতের মর্ম তুলে ধরে বলা হয়, “অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ (সা.)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ—তাদের জন্য, যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।”

 

বক্তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, ইনসাফ, সততা, আমানতদারি ও কল্যাণ প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি অর্জন করা সম্ভব। তাঁরা সাংগঠনিক দায়িত্বশীলদের নিজেদের চরিত্র গঠন ও মানুষের কল্যাণে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net