1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার শাহসুফী মাজার গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষনা করেন।

গতকাল ৫ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাঞ্চননগর শাহ্সুফি দরবার গেইটে কক্সবাজার অভিমুখী তিশা প্লাটিনা এসিবাস (ঢাকা-মেট্রো-ব-১২-৪৯৫৭) এর সাথে চট্টগ্রাম অভিমুখী নাম্বার বিহীন সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশা চালক সাইমুন হোসেন মায়ের (২০), যাত্রী যথাক্রমে তোফায়েল মোরসালিন (২২), সানজিদা আক্তার সুমাইয়া (২১), আব্দুল গফুর (৫৫), মো. আরিফ (৪২), গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী বিজিসি ট্রাষ্ট মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মোরসালিনকে মৃত ঘোষনা করেন। অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালে নেয়ার পথে কাঞ্চনাবাদের আবদুল গফুর মারা যায় বলে জানিয়েছেন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি ২টি জব্দ করা হয়। বাস চালককে আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার কারণে যানবাহন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও পরবর্তীতে স্বাভাবিক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net