1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার

কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার

ট্রটকুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার  কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজি জব্দ করেছে পুলিশ।

 

 

 

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ান তলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। তাজমিন কুমিল্লা ফরিদা বিদ্যায়াতনে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বাবার চাকরির সুবাদে কুমিল্লাতেই বেড়ে উঠা।

 

 

 

 

 

পরিবার সূত্রে জানা যায়, গত চার দিন আগে তাজমিন বাসা থেকে বের হয়ে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা পরিবারকে জানায়। পরবর্তীতে সে বান্ধবীর সাথে কক্সবাজার ঘুরতে যায় এবং সেখান থেকে গত রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। রাতে বাবা আবদুল আলীম তাজমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সে ফোন রিসিভ করেনি। মেয়ের খোঁজে কুমিল্লা বাসা থেকে বের হয়ে ভোরে লালমাই থানায় হাজির হয়ে তিনি মেয়ের লাশ শনাক্ত করেন। পিতা আবদুল আলীম পেশার একজন চাকুরীজীবি।

 

 

 

স্থানীয়রা সকালে ধানক্ষেতে মরদেহ ও পরিত্যক্ত সিএনজিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

 

 

লালমাই থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net