1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৮ বার

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন ২২টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বিজিবির সদস্যরা।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম।

 

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি তৎপর রয়েছে। পূজামণ্ডপসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

কোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

 

এ সময় বিজিবির খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়নের অধিনায়কসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net