শেরপুরের নকলা উপজেলায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে সোমবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, চৌধুরী ছোবরুন নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, ধুকুরিয়া এজেড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, নকলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মাওলানা ফখরুল আলম, বারমাইসা দাখিল মাদ্রাসার সুপার আতাউর রহমান, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউব, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক সায়েদুল ইসলাম।