1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন

বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক

এস কে সানি ( ঢাকা)
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার

বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) ২০২৬-২০২৯ মেয়াদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম. আমজাদ খান এবং মহাসচিব হয়েছেন তারেক রহমান জাহাঙ্গীর।

পর্যটন সাংবাদিকতার মানোন্নয়ন, দেশের পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরা এবং পর্যটনশিল্পের বিকাশে সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বিভিন্ন পেশা ও খাতের অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর হোসাইন, অধ্যক্ষ মুহাঃ নুরুল আমীন, এসএম ইকবাল হোসেন, অ্যাডভোকেট জালাল আহমেদ, মাওলানা আল আমিন ভূঁইয়া, অ্যাডভোকেট দেবাশীষ রায়সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মফিদুল মাওলা, আশরাফুল ইসলাম পলান, মো. মমিন মিয়াসহ আরও কয়েকজন। কবি ও সাংবাদিক মো. মশিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা বিষয়ক দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মহসিন রানা।

নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেন, আগামী তিন বছরে দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরা, পর্যটনবিষয়ক সংবাদ ও প্রতিবেদনকে আরও সমৃদ্ধ করা এবং দেশীয় পর্যটনের প্রসারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয় জোরদারেও কাজ করবে নতুন কমিটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net