1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার

খাগড়াছড়ির রামগড়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারি চালের অনুদান এবং সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা এমপি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দের আওতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রামগড় উপজেলার দুটি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে চাল এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৫৯টি বৌদ্ধ বিহারে প্রতিটিতে ৬০০ কেজি করে চালের সরকারি অনুদান প্রদান করা হয়।

এ ছাড়া সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে শিশু খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২৫০ গ্রাম গুঁড়া দুধ, ১ কেজি সুজি, ১ কেজি সাগু, ১ কেজি চিনি, এক প্যাকেট বড় আকারের বিস্কুট, ১০০ গ্রাম খেজুর, ৫০ গ্রাম বাদাম এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

একই অনুষ্ঠানে আরও ৩০টি পরিবারের মাঝে গো খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি ২৫ কেজি করে গমের ভুসি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net