1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ সরকারি চাকরিজীবীদের প্রচলিত ভাতা নির্ধারণ হবে যেভাবে ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭ স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা

সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৯ বার

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিকে নিজের দাবি করে, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের সভাপতির বিরুদ্ধে। এ বিষয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছেন জমির ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা। একই সাথে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে যুবদল নেতা চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন।

 

 

স্থানীয় সূত্রমতে, কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া পশ্চিমপাড়ার একটি বাড়ির রাস্তা ও ড্রেন নির্মাণকাজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা তাসলিমা বেগম রিতা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবদল সভাপতি।

 

 

ক্রয়সূত্রে জমির মালিক আজিজুল হক সোহাগ ও মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, “যুবদল সভাপতি আবুল কালাম আজাদের কাছ থেকে আমরা পৃথকভাবে এই জমি ক্রয় করি। যে রাস্তা নিয়ে কথা হচ্ছে, এটির মালিকানা আসলে পানি উন্নয়ন বোর্ডের। তিনি আমাদের নিকট জমি বিক্রির পরও এটিকে নিজের দাবি করে স্থানীয়দের কাছে টাকা দাবি করছেন। জমির দলিল, খারিজ ও খতিয়ান আমাদের নামে রয়েছে। তাহলে জমি তার হয় কী করে?”

 

 

 

স্থানীয় তাসলিমা বেগম, নাজমা বেগম, মালু বিবি ও রুমা আক্তারসহ ১৩টি পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকাটি জলাবদ্ধতার সমস্যায় ভুগছে। এ অবস্থায় রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে যুবদল সভাপতি উন্নয়নকাজে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, রাস্তা ও ড্রেন নির্মাণকাজ ঘিরে তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছেন। তাঁকে টাকা না দিলে তিনি এখানে রাস্তা ও ড্রেন হতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে যুবদল সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “আমি তাদের কাছে চাঁদার কথা বলিনি। এখানে আমার জমি আছে। আমি বলেছি, আমার অনুমতি ছাড়া রাস্তা হতে দেব না। রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার দলেরই কিছু লোক এসব করছে।”

 

 

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, “ভাটপাড়ার বাসিন্দারা বিষয়টি আমাকে জানিয়েছেন। যখন কাজ শুরু হবে, সরকারের সেই উন্নয়ন কাজে কেউ যদি সমস্যা তৈরি করে, তবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

 

 

 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশের একটি টিম বিষয়টি তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net