1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা

সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার

ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে মারা গেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাওলানা নাসরুল্লাহ। তিনি ঢালুয়া জামিয়া রবিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন।

নাসরুল্লাহ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের ওলামা বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা মোহাম্মদ উল্লাহ ও জাহানারা বেগমের ছেলে।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের রিয়াদে যান নাসরুল্লাহ। পরে মক্কায় যাওয়ার পথে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান।

নাসরুল্লাহর পরিবারে স্ত্রী মাহহুবা, সাত বছর বয়সী ছেলে জামিল, পাঁচ বছর বয়সী মেয়ে নাবিলা ও দুই বছর বয়সী ছেলে জায়ায রয়েছে। এ ছাড়া তাঁর বাবা-মাও জীবিত রয়েছেন।

নাসরুল্লাহর বড় বোনের স্বামী মাওলানা নাছির উদ্দীন বলেন, শুক্রবার সকালে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান নাসরুল্লাহ। শনিবার বিকেলে তাঁরা তাঁর মৃত্যুর খবর পান।

তবে হামলার স্থান, ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং মৃত্যুর বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য সূত্রের নিশ্চিত তথ্য পাওয়া গেলে প্রকাশের আগে তা যাচাই করে নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net