1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার

কুমিল্লার কান্দিরপাড় ও ঝাউতলা এলাকায় ফল, ডিম ও সিলিন্ডার গ্যাসসহ নিত্যপণ্যের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (০৪ অক্টোবর) দুপুরের অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বমোট ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

 

 

 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ফল ও সিলিন্ডার গ্যাসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পারার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এই প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।

 

 

 

 

 

অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মো: কাউছার জানান, বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তার অধিকার সুরক্ষায় এই তদারকি কার্যক্রম চালানো হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

 

 

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় জেলা পুলিশের একটি টিম সক্রিয় ভূমিকা পালন করে। এছাড়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net