1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার

মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ অক্টোবর বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন,আমরা দেখছি কিছু কিছু সাংবাদিক সাকেরের হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অতিরঞ্জিত কিছু লেখা লিখছে। এবিষয়ে তারা ঐসকল সাংবাদিকদের অতিরঞ্জিত কিছু লেখা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

এদিকে সাকের হত্যাকান্ডেের সময়সীমা ৭২ ঘন্টা পার হলেও প্রকৃত আসামিদের গ্রেফতার করতে না পারায় সাকেরের গ্রাম পারনান্দুয়ালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। তাদের দাবি একটাই সাকের হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে। সড়ক অবরোধের কারনে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছে দুর থেকে আসা সাধারণ জনগন। এর ফলে চরম ভোগান্তি পরেছে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসা মহিলা ও শিশুরা। তারা সকলেই অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net