1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক

মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি

এ এম ফাহাদ, খাগড়াছড়ি : 
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২ বার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিটিলা পুজা মন্ডপ পরিদর্শন করেন মাটিরাঙ্গা পৌর বিএনপি সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭ টায় তারা মাটিরাঙ্গা পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পূজা উদযাপনে সার্বিক বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ খবর নেন।

 

এসময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মাটিরাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সনাতন সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বাতিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net