1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস

শাহাদাত হোসেন ফাহিম, লক্ষ্মীপুর
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১ বার

লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর দীর্ঘদিনের সমস্যা, গ্যাস-বিদ্যুৎ সংকট ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো তুলে ধরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন লক্ষ্মীপুর বিসিক শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ। বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে বিসিক শিল্পনগরীর বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। শিল্প মালিক সমিতির নেতারা গ্যাস ও বিদ্যুৎ সরবরাহসহ শিল্পকারখানা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। পাশাপাশি শিল্পনগরীর অবকাঠামোগত উন্নয়ন, শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং উদ্যোক্তাদের সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

 

এ সময় লক্ষ্মীপুর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব এবং লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

 

সাক্ষাৎকালে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ।

 

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর বলেন, লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী দীর্ঘদিন ধরে অবহেলিত। বিগত সময়ে এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এই শিল্পনগরীর উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

 

শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের প্রত্যাশা, গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হলে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীতে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি শিল্প উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net