1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার

লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামে ধানক্ষেতের পাশ থেকে জান্নাতুত তাজমীন (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও পাওয়া গেছে।

নিহত জান্নাতুত তাজমীন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা আব্দুল আলীম রেনাটা পিএলসি, কুমিল্লায় আরএসএম হিসেবে কর্মরত। মা কেয়া আক্তার। তাদের বর্তমান ঠিকানা কুমিল্লার রেসকোর্স এলাকায়। পারিবারিকভাবে তাদের স্থায়ী ঠিকানা যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকায়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর সকাল ৮টার দিকে জান্নাতুত তাজমীন বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে বান্ধবীর বাসায় রয়েছে বলে জানানো হয়।

নিহতের বাবা আব্দুল আলীম জানান, নিখোঁজ থাকার পর গতরাত ২টা ৫৮ মিনিটের দিকে তার মেয়ের মোবাইল থেকে লাইভে কল আসে। ওই সময় জান্নাতুত তাজমীন নিজেকে আটক অবস্থায় থাকার কথা জানিয়ে তাকে উদ্ধারের অনুরোধ করে। তবে সে কোনো নির্দিষ্ট লোকেশন জানাতে পারেনি বলে দাবি করেন তার বাবা।

পরে আজ সকাল আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে লালমাই থানায় গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি জান্নাতুত তাজমীনের বলে শনাক্ত করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাস্থলের পাশে পাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি কীভাবে সেখানে এসেছে এবং তরুণীর মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের বিষয়।

মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটির সঙ্গে কেউ জড়িত কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net