ঢাকা   ০৭:১২:১৬ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির রামগড় সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম এলাকায় অংথৈপ্রু মারমা (৬৬) নামে এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত অংথৈপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক সদস্য ছিলেন বলে জানা গেছে।

 

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথৈপ্রু মারমা। কিন্তু রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তার খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে বিষয়টি স্থানীয় বিজিবি বিওপিকে অবহিত করা হয়। পরে বিজিবিও তার সন্ধানে তৎপরতা শুরু করে।

 

নিহতের ছেলে থৈ অংগ্য মারমা জানান, শনিবার ভোর থেকে গ্রামবাসী ও স্বজনরা আবারও তার বাবার সন্ধানে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে বাবার ঘাসের বস্তাটি দেখতে পান তারা। পরে আশপাশে খোঁজাখুঁজি করে নদীর ওপারে ভারতের অংশে পানিতে ডুবন্ত অবস্থায় বাবার মরদেহ দেখতে পান।

 

তিনি আরও জানান, তার বাবার কপালে জখমের চিহ্ন ছিল এবং তখনো ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল।

 

মরদেহ উদ্ধারের খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮-এস বিডি নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় দ্রুত পৌঁছায়। তবে এর আগেই স্বজনরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে বাংলাদেশের অংশে নিয়ে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হক জানান, শুক্রবার রাতে ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বিষয়টি জানানো হয় এবং তাকে খুঁজে বের করতে সহযোগিতা চাওয়া হয়।

 

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, নিহত অংথেইপ্রু মারমার কপাল ও নাকের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ বিষয়ে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত আইন অনুযায়ী এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিজিবি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি