1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী উদ্যোক্তা ফোরামের দুইদিনের ঐকতানের মেলার শেষ দিন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

নারী উদ্যোক্তা ফোরামের দুইদিনের ঐকতানের মেলার শেষ দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার

নিজস্ব প্রতিবেদক

নারী উদ্যোক্তা ফোরামের (২ ও ৩ মার্চ) শনি ও রোববার দুইদিনের ঐকতান মেলা-২০২৪ এর শেষ দিন আজ। রাজধানীর ধানমণ্ডির নিউ সেলিব্রেটি কনভেনশন সেন্টারে চলছে এ মেলা। নারী উদ্যোক্তা ফোরামের চার বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করেন উদ্যোক্তারা।

মেলায় অংশগ্রহণ করেন নারী উদ্যোক্তা ফোরামের সদস্যসহ সারা দেশের দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তারা। মেলায় ৩৮টি স্টলে বিভিন্ন বয়সি নারী পুরুষের পোশাক, নানা ধরনের খাবার, গাছ, গহনার পসার নিয়ে বসেছেন তারা। দেশীয় পণ্যকে আরো উৎসাহিত করতে এ ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে।

বর্ষপূর্তি আয়োজনে ছিল দেশের বিভিন্ন স্থান থেকে আগত উদ্যোক্তাদের নিজের তৈরি পণ্য প্রদর্শনী ও সেল, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার, জাতীয় শিশু দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রাফিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় চিত্রতারকা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি বিকর্ণ কুমার ঘোষ-সিইও, এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী-ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুন নাহার- ডিরেক্টর, ফিন্যান্স এন্ড কমপ্লায়েন্স, ইউসেপ বাংলাদেশ, ড. তানজিবা রহমান- চেয়ারম্যান, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)।

বর্ষপূর্তি অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এবং ট্রেইনিং সহযোগী ছিল উত্তরণ। মেলার অনলাইন পার্টার কিউরিয়াস টিভি। কিউরিয়াস টিভির পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

জানা যায়, নারী উদ্যোক্তা ফোরাম এমন একটি সংগঠন যেখানে নিজের এবং তাদের কমিউনিটি সদস্যের প্রচার ও বিকাশের জন্য একসাথে কাজ করেন। সদস্যদের ব্যবসায়ের প্রচার ও বিকাশের সুযোগ তৈরি করার জন্য পণ্য প্রদর্শনী ও ব্যবসায়ীক সচেতনতা তৈরি করার জন্যই তাদের এ আয়োজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net