1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ছগীর আহমদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

সাতকানিয়ায় ছগীর আহমদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৪৮৩ বার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

সাতকানিয়ায় মরহুম আলহাজ্ব ছগীর আহমদ কোম্পানি স্মৃতি টি-১২ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের করাইয়া নগর চাটগাঁ পাড়া মাঠে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচটি কেরানিহাট ডেলিপাড়া একাদশ বনাম মরফলার মৌলভির দোকান একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। টসে জিতে মরফলা মৌলভির দোকান নামক দলটি বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত বার ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে কেরানীহাট ডেলিপাড়া টিম বিজয়ী দলকে ১১১ রানের টার্গেট দেয়। পরে ১১ ওভারে ১১১ রান নিয়ে মরফলা মৌলভির দোকান একাদশ দল খেলায় চ্যাম্পিয়ন হয়।
খেলায় বিজয়ী দল ব্যাটসম্যান তাহসিন চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

উক্ত খেলায় মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন এহছানুল হক ও ওয়াইছি খন্দকার ।
ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা। পিবিএম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনফুল এন্ড কিষোয়ান গ্রুপের ম্যানেজিং পার্টনার ওয়াহিদুল ইসলাম সিআইপি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, ব্যবসায়ী মোঃ দিদারুল আলম, ইউপি সদস্য মোঃ ফরিদুল ইসলাম (ভুট্টো) ও ইউপি সদস্য মোঃ জমির উদ্দিন, সার্বিক সহযোগিতায় মোহাম্মদ এহসান, নুর মোহাম্মদ ওয়াসি ও মোহাম্মদ এনাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net