1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও জেলা যুব মহাজোটের নতুন কমিটি সভাপতি জয় মহন্ত ও সাধারণ সম্পাদক পরিতোষ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঠাকুরগাঁও জেলা যুব মহাজোটের নতুন কমিটি সভাপতি জয় মহন্ত ও সাধারণ সম্পাদক পরিতোষ

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩০৭ বার

মোঃ মজিবর রহমান শেখ

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে ১০৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌতম সরকার অপু ও সাধারন সম্পাদক ইঞ্জি: মৃনাল কান্তি মধু রাজা স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা যুব মহাজোটের সভাপতির দায়িত্ব পেয়েছেন সাংবাদিক জয় মহন্ত অলক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাড: পরিতোষ চন্দ্র রায়। নতুন এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাড : দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাড: গোবিন্দ চন্দ্র প্রামানিক, কেন্দ্রীয় যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক ইঞ্জি: মৃণাল কান্তি মধু রাজা, সহ জেলা মহাজোটে নেতৃবৃন্দ। স্বাক্ষরিত প্যাডে আগামী দুই মাসের মধ্যে পরিচিতি সভা বা অভিষেক অনুষ্ঠান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটির দায়িত্ব পাওয়া জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, তারা সব সময় স্বেচ্ছাসেবক মূলক কাজগুলো করে থাকে। এটি একটি অরাজনৈতিক হিন্দু ধর্মীয় সংগঠন। সব সময় সনাতনীদের পাশে থেকে ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net