ঢাকা   ০৭:১০:৫১ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

মাগুরায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩৮১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মােঃ সাইফুল্লাহ;

মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেস ক্লাবের আহবায়ক ড. মুসাফির নজরুল, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বিআরডিবি অফিসার মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম ও শ্রীপুর সরকারি কলেজের প্রভাষক আনোয়ার সাদাতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

খেলায় উপজেলার ৮টি ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে ১-১ গো ড্র হয়। পরে সরাসরি টাইব্রেকারে ৫-৪ গোলে গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশ শ্রীকোল ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি