1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৪ বছর পর চৌদ্দগ্রামের মাটিতে সাবেক ছাত্রনেতা জুয়েল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

১৪ বছর পর চৌদ্দগ্রামের মাটিতে সাবেক ছাত্রনেতা জুয়েল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৫৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, চৌদ্দগ্রামের কৃতিসন্তান তোফায়েল হোসেন জুয়েল দীর্ঘ ১৪ বছর পর চৌদ্দগ্রামের মাটিতে ফিরেছেন।

মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যাপক শোডাউনের মাধ্যমে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেন।

শোডাউনটি উপজেলার মিয়াবাজার থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাবেক ছাত্রনেতা তোফায়েল হোসেন জুয়েল তার বক্তব্যে বলেন, সদ্য বিদায়ী আওয়ামী সরকার আমাকে ৮ খুনের মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলার আসামী করে চৌদ্দগ্রামের জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখে। দাম্ভিকতা দেখিয়ে হাসিনা সরকার টিকতে পারে নাই।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকারী সম্পদ এবং মানুষের জান-মালের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আমাদের। আর কোন ক্ষয়ক্ষতি যেন কোনভাবেই না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সহ-সভাপতি কাজী জসিম উদ্দিন, জেলা যুবদল নেতা মির্জা হিরণ, উপজেলা যুবদল নেতা আকতার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ইসহাক বেপারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net