1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৮৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অলী আহমেদ মেম্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু।

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক মো: হারুন অর রশিদ মজুমদার এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দফতর সম্পাদক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মুক্তু, উপজেলা বিএনপি নেতা ইয়াছিন পাটোয়ারী, বেলাল হোসেন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, বিএনপি নেতা কাজী শাহীন রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদলের সভাপতি জামাল উদ্দীন মামুন, যুবদল নেতা আশিকুর রহমান আশিক, নূর মোহাম্মদ সহ চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net