1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মানিকছড়িতে বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার

আলমগীর হোসেন খাগড়াছড়িঃ

মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল যোগ্যাছোলা শহিদ মিনার চত্বরে উপজেলা যুদলের যুগ্ন আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও এমদাদুল হকের যৌথ সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস মো. আবুল বশর, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, ওলামা দলের সভাপতি মাওলানা অলি উল্লাহ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন রানা, যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ভুট্টোসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বিগত আওয়ামী শাসনামলের নানা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে বক্তারা বলেন, ‘বিগত আওয়ামী দুঃশাসনকালের সকল ষড়যন্ত্র, মামলা-হামলা, দূর্নীতি, অবিচার ও একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে বিএনপি আগামিতে দেশের সেবক হিসেবে কাজ করবে। আগামি নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

কর্মীসভায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net