1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে সুপার সিক্স নাইট টুর্নামেন্ট । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে সুপার সিক্স নাইট টুর্নামেন্ট ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

পৌর শহরের সরকারপাড়ায় জাকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে “সুপার সিক্স নাইট টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে সরকারপাড়া সার্কিট হাউজের সামনে (ডাউয়াতলা) মাঠে ১৬ টিম নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়ামোদী আবু হাম্মাম, ওয়ারেছুর রহমান অনিক, আসাদুজ্জামান পাপ্পু, মাহফুজ আহম্মেদ মুন, আব্দুল্লাহ আলিজ, সানাউল কবির সানি, ফাহিম শাহরিয়র অপূব সহ তরুন সমাজের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলা পরিচালনায় ছিলেন আনোয়ার হোসেন লিপন, আবির ইসলাম আকাশ, শামীম আহম্মেদ, আল শাকুর রাজ, সানবীর ইসলাম, অরণ্য, শাহাদাত হোসেন শিহাব। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বিকেলে শুরু হয়ে রাতেই ফাইনাল অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৩টায় টুর্নামেন্টে ফাইনাল খেলায় “হারুন একাডেমী” টিম ও “রাহাত একদশ” প্রতিদ্বন্দিতা করে। রাহাত একাদশ টিম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে বেটিং এ নেমে হারুন একাডেমি টিম নির্ধারিত ৮ ওভারে ৩২ রানে ইনিংস সমাপ্ত করে। জবাবে রাহাত একাদশ নির্ধারিত ওভারে ৩২ রান করলে খেলা সুপার ওভারে গড়ায়। সুপার ওভারের খেলার শুরুতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। মধ্য রাত হওয়ায় বৃষ্টি না থামলে উভয় টিমের সাথে কথা বলে কমিটি সদস্যরা। পরে উভয় টিমকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। শেষে উভয় টিমের মাঝে প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ। খেলা চলাকালীন মাঠের চারিদিকে প্রচুর দর্শক সমাগম হয়। টুর্নামেন্টে অংশগ্রহনকারী টিমগুলো হলো:- ওল্ড স্টার, দ্যা বেলেজ, লতিফুর, নিশার ইলেকট্রনিক্স, টিম এমার্জেন্সি, বিজয় গিটারিষ্ট, মিলেনিয়াস অফ ঠাকুরগাঁও, সিপিএসসি স্পোর্টস টার্ফ, শান্তিনগর স্পোটিং কাব, গোয়ালপাড়া যুব সংঘ, বড় খোচাবাড়ী, ফয়েজ, হারুন একাডেমী, টিজিসি দ্যা গেম চেঞ্জার, ঠাকুরগাঁও নিউকিয়ার ল্যাব, শাহাপাড়া স্পোর্টস।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net