1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোদাগাড়ীতে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

গোদাগাড়ীতে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫১ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

রাজশাহীর গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সরমংলা হেলিপ্যাড মাঠ প্রাঙ্গণে খেলাটির আয়োজন করা হয়।প্রতি বছরের ন্যায় এ বছরেও ২৩ তম খেলার আয়োজন করেন ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের গোদাগাড়ী শাখার পরিচালক মামনুর রশীদ মামুন।

১৪ নভেম্বর ( বৃহস্পতিবার ) সন্ধ্যা ৭ টায় খেলাটি অনুষ্ঠিত হয়। ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের আয়োজনে বেশ জাঁকজমকপূর্ণতায় খেলাটি উপভোগ করেন দর্শক।খেলায় মোট ২ টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় ৩০ মিনিট করে মোট ৬০ মিনিট খেলার সুযোগ পাই।এতে রাতুলস ট্রেডার্সকে পরাজিত করে শুভ একাদশ ১/০ গোলে চ্যাম্পিওন হয় এবং রানার্স আপ এর মর্যাদা লাভ করেন রাতুলস ট্রেডার্স।
পুরস্কার হিসেবে চ্যাম্পিওন দলকে একটি ট্রফি এবং ২৬
হাজার টাকা প্রদান করা হয়। রানার্সআপ দলকে দেওয়া হয় একটি ট্রফি ২১হাজার টাকা।

উল্লেখ্য, খেলা শেষে কাওয়ালি গান এবং বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা প্রদর্শিত হয়।
খেলায় ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের গোদাগাড়ী শাখার পরিচালক মামনুর রশীদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (গোদাগাড়ী – তানোর) রাজশাহী -১ এর সাবেক সাংসদ ও জামায়াতে আমীর ( ভারপ্রাপ্ত) অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যাপক ও রাজশাহী জেলা আমীর আব্দুল খালেক, কুমুরপুর হযরত শাহ আলী কুলি বেগ ( রঃ) আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আবুল কাশেম , যুব ও ক্রীড়া বিভাগ রাজশাহী জেলার সভাপতি ড. ওবাইদু্ল্লাহ, গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌর শাখার আমীর মোঃ নুমায়ুন আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনারুল ইসলাম,গোদাগাড়ী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ ওবায়দুল্লাহ মাস্টার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলাম ঐ সমস্ত খেলার অনুমোদন দেয় যা স্বাস্থ্যের জন্য উপকারী। নীতি নৈতিকতার মধ্যে থেকে যে খেলা অনুষ্ঠিত হয় সেই খেলাকেই ইসলাম অনুমোদন দেয়।
সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net