1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারের স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি

সাভারের স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৯১ বার

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধায় সাভারের স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়। থানা আমীর আসাদুজ্জামান জীম এর সভাপতিত্বে সঞ্চালনা করেন থানা সেক্রেটারি এডভোকেট রাশেদ ইবনে কামাল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহাদাত হোসাইন বলেন, ৫ই আগষ্টের পরে নতুন যে স্বাধীনতা পেয়েছি শোকরিয়া হিসেবে ময়দানে সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। সাধারণ জনগণের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যেতে হবে। সকল শ্রেনির পেশার মানুষের মাঝে দাওয়াত পৌঁছাতে হবে। এক স্বৈরাচারের পতনের পরে নতুন স্বৈরাচারের আগমন যাতে না ঘটে সেজন্য সজাগ থাকারও আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য এমদাদুল হক বলেন, বিপ্লবের পরে পরিপূর্ণ সুফল জনগণ পাচ্ছে না আমলাদের অসহযোগিতার কারনে। এজন্য পেশাজীবী সংগঠনের কাজ হবে এসব আমলাসহ সকল পেশার মানুষের মাঝে দাওয়াত পৌঁছানো এবং সংগঠনের সাথে সম্পৃক্ত করা।

এছাড়াও থানার নায়েবে আমীর মোঃ লুৎফর রহমান ও সহকারী সেক্রেটারি মোঃ শরিফুল ইসলামসহ সভায় দশ সদস্য বিশিষ্ট থানা কর্মপরিষদ ঘোষণা করা হয় এবং থানা আমীর সকল কর্মপরিষদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net