1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রমজানের প্রথম দিন দ্রব্যমূল্য  নিয়ন্ত্রণে রাউজানে ভ্রাম্যমাণ  আদালতের অভিযান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

রমজানের প্রথম দিন দ্রব্যমূল্য  নিয়ন্ত্রণে রাউজানে ভ্রাম্যমাণ  আদালতের অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫৭৮ বার

রাউজান (চট্টগ্রাম)  প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের প্রথম দিন রাজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে  ভ্রাম্যমাণ  আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার বিকালে রাউজান উপজেলা সদর ফকির হাট বাজারে এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

অভিযান পরিচালনাকালে রাউজান থানার এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপত্তা খাদ্য পরিদর্শক আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় ফকির হাট বাজারের কয়েকটি দোকানে মূল্যতালিকা না রাখা এবং মেয়াদউত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের অপরাধে  বিভিন্ন ব্যবসায়ীকে ০৫ টি মামলায় মোট ৫৫০০ টাকা জরিমানা করা হয়।  জেলা প্রশাসকের নির্দেশ অনুসারে এই পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু মজুতদার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  অংছিং মারমা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net