1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে ৩শ পরিবারের মাঝে মাউস’র ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

মানিকছড়িতে ৩শ পরিবারের মাঝে মাউস’র ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩০৮ বার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি হয়ে খাদ্য সংকটে ভুগছে খেঁটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর অসহায় কর্মহীন মানুষ। প্রাণঘাতি এ করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে উত্তোরণে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় কর্মহীন ৩’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে মারমা উন্নয়ন সংসদ (মাউস)। জেলা প্রশাসক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এবং মানিকছড়ি উপজেলা মারমা উন্নয়ন সংসদ (মাউস) এর উদ্যোগে উক্ত ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৩মে) দুপুরে কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও মহামুনিতে ত্রাণ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাইথোঅং মারাম, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রী কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, সাবেক মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, মাউস মানিকছড়ি উপজেলা সভাপতি ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা প্রমূখ।
মাউস মানিকছড়ি উপজেলা সভাপতি ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা বলেন, উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা অব্যহত থাকলেও এখন পর্যন্ত প্রত্যন্তঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকই ত্রাণ সহায়তা পায়নি। এখন পর্যন্ত যে সকল পরিবার ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত সে সকল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার লক্ষে মারমা উন্নয়ন সংসদ এর উদ্যোগে আজ ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামীতেও অসহায় কর্মহীন-গৃহবন্দি মানুষের মাঝে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net