1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকাস্থ সুবিদপুর কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

ঢাকাস্থ সুবিদপুর কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩২২ বার

বিল্লাল হোসেন পাটোয়ারী বাহার

বিশেষ প্রতিনিধিঃ বাংলা মোটর ঢাকা।

গত ১১.০৫.২০২৫ ঢাকার প্রাণকেন্দ্র বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সন্নিকটে সারিনা আলম কনস্ট্রাকশন কোম্পানির অফিসে ঢাকাস্থ সুবিদপুর কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার জনাব মাহমুদুল আমিন খান।

প্রধান অতিথির আসনে ভূষিত হন জনাব মুস্তাফিজুর রহমান পাটোয়ারী দুলান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মফিজুল ইসলাম পাটোয়ারী এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আকবর হোসেন পাটোয়ারী জনাব জিল্লুর রহমান পাটোয়ারী, আব্দুর রহমান, হেলাল উদ্দিন, ইয়া ইয়াছিন পন্ডিত, সৌরভ পন্ডিত, মিজানুর রহমান, ফজলুল করিম স্বপন, বিল্লাল হোসেন বাহার, ওয়ারেছ আহমেদ ভূঁইয়া, ব্যাংকার হেলালউদ্দিন, শহিদুল ইসলাম সুজন, মমিন, জিমিল,বাঁধন, কাজল সহ ঢাকাস্থ্য সুবিদপুর কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি সদস্যগণ।

মূল আলোচনার বিষয়বস্তু ছিল সুবিদপুর গ্রামের বিভিন্ন সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা – পর্যালোচনার নিম্নরূপ:-
১. সংগৃহীত যাকাত ফান্ড সুস্থভাবে বন্টন।
২. গ্রামের প্রবেশ দ্বারের মুখে গ্রাম নামকরণের পার্শ্ব গেইট নির্মান।

৩. ঈদুল আযহা পরবর্তী একটি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করে বিনামূল্য চিকিৎসা সেবা ও মেডিসিন প্রদান
৪. ঢাকায় বসবাস রত সুবিদপুর গ্রামবাসীদের বনভোজন ২০২৫। সভাপতি মাহমুদুল আমিন খান সম্ভাব্য ১৫ ই ডিসেম্বর ২০২৫ তারিখে বনভোজন করার সম্মতি চাইলে উপস্থিত সদস্যরা করতালি দিয়ে স্বাগত জানান। তবে এখনো বনভোজন স্পট বাছাই করা হয়নি, পরবর্তীতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

 

উল্লেখ্য প্রবেশদ্বারে পার্শ্ব গেইট নির্মানের অর্থায়ন করবেন সুবিদপুর গ্রামের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মরহুম খাজা আহমেদ পাটোয়ারীর ৪ নং ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সামছুল আলম পাটোয়ারী সুমন সুবিদপুর গ্রামের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন,ছাড়াও শামসুল আলম সুমনের প্রতিষ্ঠিত এস কে ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব মেধাবী এছাড়াও ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সামাজিক কর্মকাণ্ড রাস্তা ঘাট, স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাধ্য অনুযায়ী সহায়তা প্রদান করিবেন বলে আশা ব্যক্ত করেন। জনাব সুমন এলাকার উন্নতি সাধনে প্রশাসনিক ভাবে উচ্চ মহলে লগইন করে এলাকাবাসীকে সহায়তার আশ্বাস দেন। সকল কার্যক্রমে এস আলম সুমনের অবদান অনস্বীকার্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net