1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ড প্রেসক্লাবের ভূমি পরিদর্শনে গার্ড ওয়াল নির্মাণের আশ্বাস উপজেলা চেয়ারম্যান মামুনের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ 

সীতাকুণ্ড প্রেসক্লাবের ভূমি পরিদর্শনে গার্ড ওয়াল নির্মাণের আশ্বাস উপজেলা চেয়ারম্যান মামুনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৪৮ বার

অশোক দাশ, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ড প্রেসক্লাবের জন্য উপজেলার রাজস্ব তহবিল থোক গাইড ওয়াল নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন।
সোমবার বিকাল ৩টায় ক্লাবের ভূমি পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস প্রদান করেন। এসময় এস.এম আল মামুন আরো বলেন, সীতাকুণ্ড স্রাইন কমিটি প্রেসক্লাবের জন্য ১০ শতাংশ ভূমি প্রদান করে প্রশংসনীয় একটি কাজ করেছেন। প্রেসক্লাব দীর্ঘকাল ধরে সীতাকুণ্ডের অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এমন একটি জনগুরুত্বপূর্ণ সংগঠনের নিজস্ব ভূমির প্রয়োজনের কথা আমরা বারবার বলে আসছি। আমি যত দূর জানি আমার পিতা প্রয়াত এমপি এবিএম আবুল কাসেম, তৎকালীন উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া এই প্রেসক্লাবের ভূমি বরাদ্দের জন্য জোরালো সুপারিশ করেছিলেন স্রাইন কমিটির কাছে। স্রাইন কমিটির সভাপতি, সম্পাদকসহ যারা প্রেসক্লাবের ভূমি প্রদানে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি ও কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়ত, সাবেক সভাপতি ও কার্য নির্বাহী সদস্য আলহাজ্ব সেকান্দর হোসাইনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্রাইন কমিটির ম্যানেজার প্রদীপ কুমার দত্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net