1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০২ বার

বাংলাদেশ সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে এ সংঘর্ষে ৫-৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর মধ্যে আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সচিবালয় ও ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির পুরাতন ও বর্তমান এডহক কমিটির মধ্যে ক্যান্টিন পরিচালনা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ হয়।

একপর্যায়ে নতুন এডহক কমিটির সমর্থক ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালায়ের প্রশাসনিক কর্মকতা ওবায়দুল রবিকে (৪৫) পুরাতন কমিটির লোকজন এলোপাথাড়িভাবে মাথায় ও শরীরে আঘাত করেন। তার সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে সচিবালয় সংযুক্ত পরিষদের দাবি, সচিবালয় সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলামের ওপর হামলা করেছেন বাদীউল কবীর গ্রুপের কর্মীরা। হামলায় ৫-৭ জন আহত হয়।

আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net