1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৫০ বার

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কর্মসূচির মধ্যে রয়েছে-১ জুলাই- জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান হবে। ২ থেকে ৪ জুলাই-দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ; ৮ থেকে ১৫ জুলাই-জামায়াত নেতাদের শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান করা হবে।

১৬ জুলাই-শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হবে রংপুরে)। ১৯ জুলাই-জামায়াত ঘোষিত ৭-দফা বাস্তবায়নের উদ্দেশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং শহীদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ করবেন।

২০ থেকে ২৪ জুলাই, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম করা হবে। ২৫ থেকে ২৮ জুলাই, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের উপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৯ থেকে ৩০ জুলাই-মহিলা ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা হবে। ১ আগস্ট-জাতীয় সেমিনার (শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন) এবং ১-৩ আগস্ট-ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে।

৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল পালন করবে দলটি। একইসঙ্গে রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ করবে দলটির নেতাকর্মীরা। এছাড়া ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচি ঘোষণার সঙ্গে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এ জাতির ইতিহাস পরিবর্তনের স্বর্ণোজ্জ্বল একটি সময় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক রক্তাক্ত ও মানুষের গণআকাঙ্খার স্মৃতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, এই ইতিহাস, এই অভ্যুত্থানে যারা অবদান রেখেছেন, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, সকল শ্রেণি পেশার মানুষের সর্বজনীন আন্দোলনের মাধ্যমে জাতির এই পরিবর্তনটা এসেছে। ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আশাকরি এ মাসব্যাপী এই কর্মসূচি জাতিকে আবার নতুন চেতনায়, জুলাইয়ের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরও অনুপ্রাণিত করবে, আরও সংগঠিত করবে। আমাদের বিভেদ-অনৈক্য দূর করে জাতীয় ঐক্যের একটা ইস্পাত কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাআল্লাহ সহায়ক হবে। এসব কর্মসূচি সফলের দেশবাসীর সহযোগিতা কামনা এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সাত দফা দাবির মধ্যে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের কথা আছে। এই দাবি আদায়ে জামায়াত সোচ্চার আছে। আশা করব, এই বার্ষিকী পালনের মধ্যেই সরকার এটা বাস্তবায়ন করবে।

এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং নির্বাহী পরিষদ সদস্য এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net