1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টানা ২৯ দিনের লংমার্চ কর্মসূচি এনসিপির, ঘোষণা আজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

টানা ২৯ দিনের লংমার্চ কর্মসূচি এনসিপির, ঘোষণা আজ

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৪ বার

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের। অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে টানা ২৯ দিনের লংমার্চ কর্মসূচি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন এ দলের কর্মসূচি শুরু হচ্ছে পহেলা জুলাই।

এনসিপির একাধিক সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পহেলা জুলাই শুরু হবে এনসিপির লংমার্চ। এটি গাইবান্ধা, রংপুর, রাজশাহী হয়ে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং পদ্মার অপর পাড়ে থাকা ঢাকা বিভাগের জেলাগুলো, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগের জেলাগুলো হয়ে ঢাকায় এসে শেষ হবে। টানা ২৯ দিন চলবে এই লংমার্চ।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনের পতন ঘটে জুলাই গণঅভ্যুত্থানে। এই বিপ্লবের প্রথম বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে এনসিপি। এর অংশ হিসেবে ২৯ দিনের দীর্ঘ লংমার্চ কর্মসূচি নেওয়া হচ্ছে, যা শুরু হবে পহেলা জুলাই।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির কর্মসূচি নিয়ে আজ রোববার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় হবে এই সংবাদ সম্মেলন। জানা গেছে, এ সংবাদ সম্মেলনে লংমার্চসহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে।

সূত্রমতে, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি গঠিত হওয়ার পর থেকেই এ ধরনের একটি লংমার্চ কর্মসূচির বিষয়ে আলোচনা হয়ে আসছে। এবার সেটি বাস্তবায়ন করতে যাচ্ছে এনসিপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net