1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরায় বিমান বিধ্বস্ত: এনসিপির তিন জেলার পদযাত্রা স্থগিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

উত্তরায় বিমান বিধ্বস্ত: এনসিপির তিন জেলার পদযাত্রা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা স্থগিত করা হয়েছে।

বিকেল সাড়ে ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে সোমবার ভোর ৬টার দিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর তারা আসেন খাগড়াছড়ি। দুপুরে পদযাত্রা শেষে জেলার শাপলা চত্বরে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসাইন, দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির জ্যোষ্ঠ সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সমাবেশ শেষেই ফেনীতে আসার কথা ছিলো এনসিপির নেতৃবৃন্দের। তবে দুপুরের দিকে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্থগিত করা হয়েছে এ জেলার পদযাত্রা ও সমাবেশ। এছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুরেও স্থগিত করা হয়েছে পদযাত্রা।

২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এ দুই জেলায় দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net