1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুলাদীতে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মুলাদীতে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৯ বার

 

মুলাদীতে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ..

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলার মুলাদী সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের ওপর ছাত্রদল নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা ছাত্রশিবির। আজ (১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) এক যৌথ বিবৃতিতে বরিশাল জেলা সভাপতি মোঃ আকবর হোসেন এবং জেলা সেক্রেটারি মোঃ সাইয়্যেদ হোসেন এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আগামী ২৩ সেপ্টেম্বর মুলাদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের সাথে মতবিনিময়ের জন্য কলেজে উপস্থিত হন। কলেজ গেইটে পৌঁছালে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বেল্লাল, কলেজ সভাপতি রিফাত মল্লিক, কলেজ সেক্রেটারি কাওছার হোসেন এবং যুবদল সভাপতি রফিক ঢালীর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ উপস্থিত হলেও প্রশাসনের সামনেই হামলাকারীরা পুনরায় ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর আক্রমণ চালায়। এ হামলায় অন্তত ১৫ জন নেতৃবৃন্দ গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রাথমিকভাবে মুলাদী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”

নেতৃবৃন্দ বলেন, “প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে এ ধরনের ন্যক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। একইসাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net