1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ বার

চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের পুণর্বাসন, বিবাহিত, অছাত্র ও অর্থ বানিজ্যের মাধ্যমে কমিটি ঘোষণার প্রতিবাদে এবং অবিলম্বে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্ছিত নেতাকর্মীদের একাংশ। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে মিছিল করে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পাশাপাশি টায়ার জ¦ালিয়ে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচলে বাঁধা সৃষ্টি করে রাখে। পরে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের মহাসড়ক থেকে অপসারণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে মহাসড়কের মিয়াবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও অবরোধে নেতৃত্ব দেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা সৌরভ হোসেন, ইমরান হোসেন, হাফিজ উদ্দিন তুষার, কাজী হিমেল ও আনোয়ার হোসেন।

বিক্ষোভ শেষে উপজেলা ছাত্রদল নেতা ও কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন অভিযোগ করে বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদকে ভুল বুঝানো হয়েছে। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘোষিত উপজেলা কমিটিতে ছাত্রলীগের পুণর্বাসন, বিবাহিত, অছাত্র ও অর্থ বাণিজ্যের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের দিয়ে একতরফা একটি পকেট কমিটি ঘোষণা করেছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে নিবেদিত ও ত্যাগীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net