1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার

বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত..

 

শুক্রবার ১২সেপ্টেম্বর ঢাকা কলেজ অডিটোরিয়ামে

বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে “চরম সংকট আবর্তে ইসলাম শিক্ষা: উত্তরণ কর্মসূচি” শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। কী-নোট উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুর সবুর মাতব্বর।

বক্তারা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা সত্ত্বেও শিক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষা ক্রমশ অবহেলিত হচ্ছে, ফলে সমাজে নৈতিক অবক্ষয় ও দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার প্রতিটি স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি জরুরি বলে তারা উল্লেখ করেন।

কর্মশালায় প্রস্তাব করা হয়: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করা এবং প্রশাসন ও পেশাগত প্রশিক্ষণে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা।

সভাপতি প্রফেসর ড. শাহ মুহাম্মদ আব্দুর রহীম সমাপনী বক্তব্যে বলেন, “একটি সুস্থ, নৈতিক ও দায়িত্বশীল সমাজ গঠনে ইসলামিক শিক্ষা অপরিহার্য। তরুণ প্রজন্মকে সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় অবিলম্বে সংস্কার প্রয়োজন। বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম এ লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করবে।”

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net