1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবার জাকসুতেও বিজয়ী হলেন আরেক দম্পতি তারিক ও নিগার.. - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

এবার জাকসুতেও বিজয়ী হলেন আরেক দম্পতি তারিক ও নিগার..

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৫ বার

এবার জাকসুতেও বিজয়ী হলেন শিবির দম্পতি তারিক ও নিগার..

জাবি প্রতিনিধি:

জাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করা স্বামী-স্ত্রী দু’জনই নির্বাচনে জয়ী হয়েছেন। স্বামী হাফেজ তারিকুল ইসলাম কার্যকরী সদস্য পদে ১ হাজার ৭৪৬ ভোট পেয়ে এবং স্ত্রী নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে ২ হাজার ৯৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রকাশিত জাকসুর ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক। অন্যদিকে নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের পর তারিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রেখেছেন এবং ভোট দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এ জন্য আমি কৃতজ্ঞ। আমরা এ ভোটকে দায়িত্ব ও আমানত হিসেবে দেখছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায়, তাদের কল্যাণে ও সবার সম্মিলিত স্বার্থে আমরা কাজ করে যাব। এ দায়িত্ব কেবল পদ পাওয়ার জন্য নয় বরং শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অবিচল থাকার জন্য।’

এদিকে একসাথে স্বামী-স্ত্রীর জয়ী হওয়া জাকসুর ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত হিসেবে জায়গা করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net