ঢাকা   ১২:৪১:২০ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

ধর্মেন্দ্রর বায়োপিকে কি দেখা যাবে সালমান খানকে

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিনোদন ডেস্ক

বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর। এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি চলচ্চিত্র অঙ্গন ও অসংখ্য ভক্তের হৃদয়ে।

সম্প্রতি ধর্মেন্দ্রর একটি পুরোনো সাক্ষাৎকার আবার আলোচনায় এসেছে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি তার জীবন নিয়ে কোনো জীবনীচিত্র নির্মিত হয় তাহলে তার চরিত্রে কাকে দেখতে চান তিনি। কোনো দ্বিধা ছাড়াই তিনি উত্তর দেন, ‘সালমান খান।’

ধর্মেন্দ্রর মতে, সালমানের মধ্যে তার অনেক মিল খুঁজে পাওয়া যায়। তিনিই সবচেয়ে ভালোভাবে তাকে পর্দায় তুলে ধরতে পারবেন।

এই উত্তর অনেককে বিস্মিত করেছিল। কারণ তিনি নিজের দুই ছেলে সানি দেওল বা ববি দেওল এমনকি ভাতিজা অভয় দেওলকেও নয়, বেছে নিয়েছিলেন সালমান খানকে।

ধর্মেন্দ্র-সালমানের বন্ধন ছিল গভীর। সালমানও প্রকাশ্যে স্বীকার করেছেন ধর্মেন্দ্রই তার অনুপ্রেরণা। এক অনুষ্ঠানে সালমান বলেছিলেন, ‌‘আমার অনুপ্রেরণার একজনই মানুষ ছিলেন, ধর্মজি। তিনি আমার বাবা, এটাই শেষ কথা। আমি তাকে ভালোবাসি।’

ধর্মেন্দ্রও স্নেহভরে সালমানকে ডাকতেন তার ‘তৃতীয় ছেলে’ বলে।

তাই এই অভিনেতার মৃত্যুর পর আলোচনা হচ্ছে তার বায়োপিক নিয়ে। আর যদি সেটি নির্মিত হয় সেখানে যেন সালমান খানকেই দেখা যায় সেই দাবি করছেন নেটিজেনরা। ধর্মেন্দ্র যেহেতু নিজেই সালমানকে সবচেয়ে ‘উপযুক্ত’ বলেছেন তাই ভবিষ্যতে সালমানের মাধ্যমে এই মহান অভিনেতার জীবনগাথা পর্দায় উঠে আসা উচিত বলে মনে করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি