1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাঁশখালীতে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাঁশখালীতে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৩২ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসহীন নেত্রী, বাক ও ব্যক্তিস্বাধীনতা নিশ্চিতের লড়াইয়ের পুরোধা, স্বৈরাচার থেকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অনুপ্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাঁশখালীতে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় গতকাল শুক্রবার ২জানুয়ারী বাদে আসর বাঁশখালী গার্লস কলেজের হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিশেষ দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মারুফ, উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, মোহাম্মদ তারেক, আতিকুর রহমান, রিয়াজ উদ্দীন তারেক, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কুদ্দুস খান বুলবুল,

বাঁশখাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ, সহসভাপতি রিফাত, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দীন, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউল আলম, সহসভাপতি তানিম, যুগ্ম সম্পাদক মিশকাতুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শাহেদ তালুকদার, সাইফুল ইসলাম সোহাগ, শাকিল, শফি আলম, রিজভী, রাফি চৌধুরী, তানজিল ইসলাম ছোটন, সাইফুল ইসলাম তোহা, মোহাম্মদ মাসুদ, বোরহান উদ্দীন যায়েদ, আরমানুল ইসলাম, রেজাউল করিম, মিনহাজুল আবেদীন জয়, ইফতেখার উদ্দিন ও মিনহাজ প্রমূখ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাঁশখালী দারুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম।

 

 

ছবি ক্যাপশন: প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাঁশখালীতে ছাত্রদলের দোয়া মাহফিলে মোনাজাত রত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net