ঢাকা   ০২:০৯:১০ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

১০ দলীয় জোটকে চূড়ান্ত ও কঠিন সতর্কবার্তা -মো. শাহ্জালাল মিয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৮২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক

১০ দলীয় জোটের নেতৃত্বকে এখনই বাস্তবতার মুখোমুখি হতে হবে। আসন বণ্টন নিয়ে যদি আপনারা এটাকে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি বানান, তাহলে এই জোটকে জনগণ রাজনীতির আবর্জনার স্তূপে নিক্ষেপ করবে -এটা অনিবার্য।

 

যোগ্যতা, জনপ্রিয়তা ও বিএনপিকে পরাজিত করার সক্ষমতা বাদ দিয়ে দলীয় কোটা, আত্মতুষ্টি ও ক্ষমতার লোভে প্রার্থী চাপিয়ে দিলে -আপনারা শুধু নির্বাচন হারাবেন না, নৈতিকভাবেও পরাজিত হবেন।

 

নারায়ণগঞ্জ-৩ আসনের বাস্তবতা দিবালোকের মতো পরিষ্কার -প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া ছাড়া অন্য কাউকে দাঁড় করানো মানে জেনে-শুনে পরাজয় মেনে নেওয়া।

 

এই সত্য অস্বীকার করা রাজনৈতিক অজ্ঞতা নয়, বরং চরম দায়িত্বহীনতা। এই আসনে ভুল সিদ্ধান্ত নিলে জনগণ বলবে,

 

“এই জোট ক্ষমতা চায়, কিন্তু বাস্তবতা বোঝে না।”

 

ফলাফল হবে ভয়াবহ : জনগণের আস্থা ভাঙবে, জোট হাস্যকর হবে, আর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে।

 

মনে রাখবেন -মানুষ আর বোকা নেই। ভোটাররা আবেগে নয়, বাস্তবতায় বিশ্বাস করে।

 

আজ যদি ইনসাফভিত্তিক সিদ্ধান্ত না নেন, তাহলে আগামীকাল এই জোটকে ইতিহাস মনে রাখবে, একটি নিজেদের ভুলে ডুবে যাওয়া ব্যর্থ রাজনৈতিক জোট হিসেবে।

 

এটা পরামর্শ নয় -এটা শেষ সতর্কতা। সঠিক সিদ্ধান্ত নিন, নইলে পতন অবশ্যম্ভাবী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি