1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেই কায়া ও হেলালের সঙ্গে চমক নিয়ে আসছেন হাবিব ওয়াহিদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সেই কায়া ও হেলালের সঙ্গে চমক নিয়ে আসছেন হাবিব ওয়াহিদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৩৫৬ বার

বিনোদন প্রতিবেদক
হাবিব ওয়াহিদ মানেই ফোক গান। হাবিব ওয়াহিদ মানে ‘কৃষ্ণ’ আর ‘মায়া’ অ্যালবামের সেইসব মন ভরানো গান। ক্যারিয়ারের শুরুর অ্যালবাম দুটি তিনি করেছিলেন কায়া ও হেলালের সঙ্গে। এরপর ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ সময়গুলোতে কায়া ও হেলাল তার পাশে ছিলেন।

২০০৩ সালে প্রকাশিত ‘কৃষ্ণ’ অ্যালবামে কায়া সঙ্গে বাংলা লোকগানের ফিউশন আনা হয়েছিল। এরপর ২০০৪ সালে হেলালের সঙ্গে ‘মায়া’ অ্যালবাম প্রকাশ পায়, যেখানে কায়ার ভোকালও ছিল। সেই দুটি অ্যালবাম ছিল তুমুল হিট। প্রায় সবগুলো গানই শ্রোতারা লুফে নেন। সর্বশেষ হাবিব ও হেলালের গান ‘কেন তারে ভালোবাসিলাম’ ২০১৯ সালে প্রকাশ হয়েছিল।

গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ আবার ফিরছেন তার শুরুর দিনের সঙ্গীদের নিয়ে। হাবিব জানিয়েছেন, তিনি নতুন দুটি ফোকগান তৈরি করছেন কায়া ও হেলালের জন্য। এই গানগুলো তার ক্যারিয়ারের শুরুর সময়ের ধারা ধরে নতুন মাত্রা যোগ করবে।

গত বছরের শেষ দিকে হাবিব কোক স্টুডিও বাংলায় মাতিয়েছিলেন বাউল শাহ খোয়াজ মিয়ার ‘মহা জাদু’ দিয়ে। এবার তিনি বলছেন, ‘ফোক দিয়েই তো আমার যাত্রা শুরু। মাঝে নানা ধরনের কাজে ব্যস্ত থাকার কারণে মূল ফোকগানের সঙ্গে সময়টা কম ছিল। কায়া ও হেলালের সঙ্গে আবার গান করা এক নতুন উদ্যম এনে দিয়েছে।’

নতুন গান দুটি হাবিবের ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। তিনি আরও যোগ করেন, ‘ভিডিওর যুগ এসেছে, তবে আমার কাছে গান মূলত শোনার বিষয়। অডিওর মাধ্যমে মানুষের অন্তরে পৌঁছানো সম্ভব।’

হাবিব আশ্বাস দিলেন, তার নতুন গানগুলোতে আগের মতো ফোকগানের মৌলিকতা থাকবে, উপভোগ্য মিউজিক থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net