1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩

এস কে সানি (উত্তরা ঢাকা)
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৭৬ বার

রাজধানীর তুরাগে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (২০ মে, ২০২৬) সকালে উত্তরা ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, তুরাগ থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই মো. আল মামুন ও এএসআই মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উত্তরা উত্তর মেট্রোস্টেশন এলাকায় চেকপোস্ট ডিউটি করছিলেন। এসময় ৩ নম্বর ব্রিজে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গোপন সমাবেশের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিপন সেওজাল (৪৩), কর্মী মিজানুর রহমান নিহাজ খান (৩৭) ও রায়হান আলীকে (২৪) আটক করা হয়।

 

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দলীয় প্রধানের সপক্ষে স্লোগান সংবলিত দুইটি ব্যানার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে তারা সেখানে জমায়েত হয়েছিলেন।

 

তুরাগ থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমান ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net