শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক মোঃ জাহিদ।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও নির্বিঘ্নে উদ্যাপনের অধিকার রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সকল নাগরিকের সমান মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে তিনি শারদীয় দুর্গাপূজার আনন্দ ও শুভকামনা সকলের জীবনে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন।