1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক

রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার

রাজধানীর রামপুরার মেরাদিয়ায় মাদকাসক্ত এক ভাড়াটিয়াকে উচ্ছেদ করার জেরে শাহ মুহাম্মদ সরোয়ার (যিনি বিজ্ঞানী সরোয়ার নামে পরিচিত) নামের এক বাড়িওয়ালাকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। মৃত্যু নিশ্চিত ভেবে হামলাকারীরা পালিয়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৯টায়, রামপুরার মেরাদিয়া বাগানবাড়ি পেট্রোল পাম্পের পিছনের মসজিদসংলগ্ন বিজ্ঞানী সরোয়ারের নিজস্ব বাড়ির তৃতীয় তলায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস আগে পুলিশের সহযোগিতায় নিজ বাড়ি থেকে এক মাদকাসক্ত ভাড়াটিয়াকে উচ্ছেদ করেছিলেন বাড়িওয়ালা বিজ্ঞানী সরোয়ার। ওই ঘটনার পর থেকেই ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের সুযোগ খুঁজছিল চক্রটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন করে ভাড়া নেওয়ার নাম করে এক খুনির সঙ্গে চুক্তি করা হয়। বাসা ভাড়া দেওয়ার কথা বলে গত ১৬ অক্টোবর রাতে বিজ্ঞানী সরোয়ারকে কৌশলে রুমে ডেকে নেয় অভিযুক্তরা। তিনি রুমে প্রবেশ করার সাথে সাথেই তার ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং সুচালো অস্ত্র দিয়ে তাকে জবাই করার চেষ্টা করা হয়। ঘাতকরা তাকে মৃত ভেবে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
একজন বাড়িওয়ালা মাদকাসক্তদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে যদি নিজ বাড়িতে এমন নৃশংস হামলার শিকার হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? নৃশংস এই ঘটনার মূল হোতা ও অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষ।
এ বিষয়ে খিলগাঁও থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net